পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

যানজট নিরসনে যাত্রাবাড়ী-সাইনবোর্ড সড়কে উচ্ছেদ অভিযান

ফারুক আহমেদ সুজনঃ যানজট নিরসনের লক্ষ্যে রাজধানীর প্রবেশপথ যাত্রাবাড়ী-সাইনবোর্ড সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রাস্তার দু’পাশে গড়ে উঠা এই অবৈধ

দোকান উচ্ছেদ করেছে। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিক ও সঙ্গীয় অফিসার ফোর্স। এ সময় ভ্রাম্যমাণ আদালত রাস্তার দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত দখলমুক্ত করেন এবং বাস্ট্যান্ডে প্রায় ২৫-৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করেন। শনিরআখড়া বাসস্ট্যান্ডটির ৩০০ গজের মধ্যে সড়কের দু’পাশে ছোট-বড় ৩০টির মতো দোকান ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এসব দোকান থেকে প্রতিদিনই চাঁদা আদায় করেছে সরকারি দলের কতিপয় নেতাকর্মী।

প্রসঙ্গত, সড়কে দুর্ঘটনা রোধে ডেমরা ট্রাফিক জোন নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার উড়ালসেতুর প্রবেশমুখে পাইপ ও লোহার এঙ্গেল দিয়ে কাটা অংশ বন্ধ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ডেমরা ট্রাফিক জোন। মেয়র হানিফ ফ্লাইওভার সেতুতে ওঠার মুখে দীর্ঘদিন ধরে একটি কাটা অংশ ছিল। এখানে দুর্ঘটনাসহ প্রতিদিন যানজট লেগে থাকে। জনসচেতনতার অভাবে অনেকেই এই কাটা অংশ দিয়ে গাড়িতে উঠতে চেষ্টা করে। ফলে গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি করে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যানজট নিরসনে যাত্রাবাড়ী-সাইনবোর্ড সড়কে উচ্ছেদ অভিযান

আপডেট টাইম : ০৬:৫৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯