পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

একদিন ভুল করে ৫ বছর ধুঁকে ধুঁকে মরতে চাইনাঃ হাজী ইবরাহীম

ফারুক আহমেদ সুজন : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ডেমরা ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর হাজী মুহাম্মাদ ইবরাহীম বলেন, আমরা একদিন ভুল করে ৫ বছর ধুঁকে ধুঁকে মরতে চাইনা, বরং একদিন জীবন দিয়ে হলেও ৫ বছর সুখে শান্তিতে ও নাগরিক নিরাপত্তার সাথে বসবাস করতে চাই। এসময় উপস্থিত কয়েক হাজার জনতা তাকে করতালি দিয়ে সমর্থন জানায়।

গতকাল বৃহস্পতিবার তার সমাপনী শোডাউন শেষে এক বক্তৃতায় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি, আপনাদেরকে অনেকে ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করে। এটা নির্বাচনী সংস্কৃতির সম্পূর্ণ বিরোধী। এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, আপনারা যে ভালোবাসা ও ধৈর্যের প্রমাণ দিয়ে আমার সমর্থনে কাজ করে যাচ্ছেন এই ভালোবাসার সামনে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ।
হাজী ইবরাহীম উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, এই ৬৭ নং ওয়ার্ডটি ঢাকা সিটিতে যুক্ত হবার পরে গতবারের নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। অল্পদিনে আমার অক্লান্ত পরিশ্রমে আপনাদের যে ভালোবাসা ও মমতা পেয়েছি তা আমাকে আমরণ আপনাদের সেবায় নিয়োজিত থাকতে উদ্বুদ্ধ করেছে।
গতকাল হাজী ইবরাহীমের লাটিম প্রতীকের সমর্থনে শেষ মিছিলে হাজার হাজার জনতার সাথে বিভিন্ন দল মতের নেতারাও এসে সংহতি প্রকাশের করেন। এরপরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিছিল শেষ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

একদিন ভুল করে ৫ বছর ধুঁকে ধুঁকে মরতে চাইনাঃ হাজী ইবরাহীম

আপডেট টাইম : ০৮:৪৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০