পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কুর্মিটোলায় করোনা ইউনিটে এক ব্যক্তির মৃত্যু

ডেস্ক: শ্বাসকষ্ট জনিত কারণে কুর্মটোলা জেনারেল হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মারা যান তিনি। তবে ওই যুবকের মৃত্যু করোনায় হয়েছে কিনা তা এখনো নিশ্চিত করেনি জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন রোববার জানান, গতকাল মারা গেলেও আজ সকালে নমুনা সংগ্রহ করা হয়েছে। সন্ধ্যা নাগাদ ফলাফল জানা যাবে বলে নিশ্চিত করেন এ কর্মকর্তা।

সংশ্লিষ্টরা জানান, মারা যাওয়া ওই রোগীর স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে অসুস্থ অবস্থায় রোগীকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত শুক্রবার প্রস্রাবের সমস্যা নিয়ে ভর্তি হতে আসেন এক রোগী। সংকটাপন্ন অবস্থায় জরুরি বিভাগ থেকে ওই রোগীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তির সুপারিশ করা হয়। পরে আইসিইউ চিকিৎসক গেল ১০ দিন জ্বর, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ লক্ষণ দেখে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়। মৃত ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

কুর্মিটোলায় করোনা ইউনিটে এক ব্যক্তির মৃত্যু

আপডেট টাইম : ০৩:২৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০