পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে শহর সমাজসেবা ০৬ এর খাদ্য সামগ্রী বিতরণ

ডেস্কঃ করোনা প্রতিরোধে সরকার ঘোষিত টানা (১০) দিনের সাধারণ ছুটিতে নিন্ম আয়ের মানুষের খাদ্য সংকট দেখা দিয়েছে। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া COVID-19 (করোনা ভাইরাস) প্রতিরোধে ও দূর্যোগ মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাড়া দিয়ে দুঃস্থ ও নিম্নআয়ের গরীবদের মাঝে আজ ৩১শে মার্চ শহর সমাজসেবা কার্যালয়-০৬, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। দূর্যোগকালীন সময় পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর অংশ হিসাবে ঢাকা মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ৫০০ (পাঁচশত) গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।

এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয় ঢাকা এর পরিচালক মীনা মাসুদুজ্জামান, ঢাকা জেলার উপ-পরিচালক মোঃ রকনুল হক, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফিরাদুল হক এবং শহর সমাজসেবা-০৬ মোহাম্মদপুর এর কর্মকর্তা কে এম শহীদুজ্জামান খান। তাছাড়া করোনা দূর্যোগ উপলক্ষে সারা দেশেই সমাজসেবা অধিদপ্তরের বিভিন্নমুখী সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান উপস্থিত কর্মকর্তারা।

সে সময় তাঁরা আরো বলেন, সমাজের সকল শ্রেণী পেশার সামর্থবান মানুষকে নিন্ম আয়ের কর্মহীন অসহায়দের পাশে দাঁড়াবার এবং সকলকে নিজ নিজ ঘরে অবস্থান ও সামাজিক কাজকর্মে দূরত্ব বজায় রেখে চলবার জন্য আহবান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে শহর সমাজসেবা ০৬ এর খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট টাইম : ০২:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০