অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

সারাদেশ ২১৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত তারপরেও ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে পুলিশ

জাগো নিউজঃ পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে
#সারাদেশ ২১৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
#সবচেয়ে বেশি সংখ্যক ১১৭ জন ডিএমপি’র বিভিন্ন ইউনিটের
#গত ৪৮ ঘণ্টায় আক্রান্ত ১২২ জন
#এক হাজারের বেশি পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে
বাংলাদেশে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি করোনার সংক্রমণরোধে মাঠপর্যায়ে ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে পুলিশ। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই শতাধিক পুলিশ। সবশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২১৭ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে বুধবার (২২ এপ্রিল) বিকেলের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২১ পুলিশ সদস্য। এর আগের দিন মঙ্গলবার একদিনে ১০১ জন পুলিশ সদস্যের করোনায় আক্রান্তের তথ্য পাওয়া যায়। সে হিসাবে গত ৪৮ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১২২ পুলিশ সদস্য। করোনার থাবায় এখন পর্যন্ত পুলিশের ১৭টি ইউনিট, জেলা ও ব্যাটালিয়নের সদস্য আক্রান্ত হয়েছেন। সর্বশেষ বুধবার (২২ এপ্রিল) তথ্যানুযায়ী, পুলিশে সবমিলে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৭ জনে। আর আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ১১৭ সদস্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

করোনায় প্রত্যেক পুলিশ সদস্যকে সুরক্ষিত রেখে দায়িত্ব পালন করতে বলেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ইতোমধ্যে সুরক্ষা সামগ্রী ক্রয়ের জন্য বিভিন্ন ইউনিটকে পর্যাপ্ত আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পুলিশ সদস্যদের জন্য ভিটামিন সি, ডি এবং জিংক ট্যাবলেট কেনা হচ্ছে। শিগগিরই তা বিভিন্ন ইউনিটে পাঠানো হবে।

পুলিশ সদর দফতরের তথ্যমতে, আক্রান্ত ২১৭ জনের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১১৭ জন। গত ২৪ ঘণ্টায় তাদের আক্রান্ত হয়েছেন ১৬ জন। মোট আক্রান্ত ১১৭ জনের কেউ এখনো সুস্থ নন। তাদের মধ্যে রয়েছেন ৪ জন সিভিল স্টাফ। এখানে আরও উল্লেখ্য যে, গত রোববার পর্যন্ত ডিএমপিতে আক্রান্ত ছিলেন ৩৪ জন। সোমবারই আরও ৪৬ জন বেড়ে গিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৮০ জনে। এরপর মঙ্গলবার তা দাঁড়ায় ১০১ জনে। বুধবার তা আরও বেড়ে দাঁড়ায় ১১৭ জনে। সংক্রমণের ঝুঁকি থাকায় আক্রান্তদের সংস্পর্শে আসা অন্য সদস্যদের আলাদা করা হয়েছে। এক হাজারের অধিক সংখ্যক পুলিশ সদস্যকে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আক্রান্তের সংখ্যা গত সোমবার পর্যন্ত ছিল ৪ জন। কিন্তু মঙ্গলবার সেটা গিয়ে ঠেকে ২৬ জনে। এরপর নারায়ণগঞ্জে ১৬ জন। তারমধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ জন। গোপালগঞ্জে আক্রান্ত ১৮ জন। তারমধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ জন। সিএমপিতে আগের ২ জনের সঙ্গে নতুন করে আক্রান্ত ১ জন। এসবিতে সোমবার পর্যন্ত আক্রান্ত ছিল ১ জন। কিন্তু গত মঙ্গলবার আরও তিনজন বেড়ে ৪ জন হয়।

ঢাকা রেঞ্জ অফিসে আক্রান্ত ১ জন, আক্রান্ত অন্যান্যদের মধ্যে পুলিশের টিএন্ডআইএমে ১ জন, এপিবিএন-২ ময়মনসিংহে ১ জন, নৌ পুলিশে ১ জন, এন্টি টেরোরিজম ইউনিটে ১ জন, কিশোরগঞ্জে ৯ জন, গাজীপুরে ৭, নরসিংদী ৬, শেরপুরে ৩ জন, ঢাকা জেলায় ২ জন, মুন্সিগঞ্জে ১ জন, ঝালকাঠিতে ১ জন আক্রান্ত হয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

সারাদেশ ২১৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত তারপরেও ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে পুলিশ

আপডেট টাইম : ০৪:০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০