পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

আমার বাবা মরেন নাই : হাবিবুর রহমান মোল্লার ছেলে

ডেস্কঃ ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যু হয়েছে বলে ছড়ানো খবর নাকচ করে দিয়েছেন তার ছেলে রায়হান জামিল রিপন। তবে তিনি বলেছেন, আমার বাবার অবস্থা ভালো নয়। কিন্তু তার মৃত্যুর খবর যেভাবে ছড়িয়েছে, এটা ঠিক নয়। আজ মঙ্গলবার (৫ মে) রাত ৮টায় জাগোনিউজকে এ কথা বলেন রায়হান জামিল। হাবিবুর রহমান মোল্লা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) রাখা হয়েছে তাকে। রায়হান জামিল বলেন, ‘বাবা লাইফ সাপোর্টে আছেন এখনো। আপাতত স্ট্যাবল (স্থিতিশীল) আছেন। আমি এইমাত্র স্কয়ার থেকে আমার স্ত্রীকে নিয়ে এলাম। এখনো ডাক্তার আমাদের কিছু বলেননি। বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’ অনেকেই বলাবলি করছে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে- এই প্রশ্নের জবাবে রায়হান জামিল বলেন, ‘আমার বাবার লাইফ সাপোর্ট যদি খুলে দিতে হয় আমার অনুমতি নিতে হবে। কারণ আব্বার অথরিটি বা রেস্পন্সিবিলিটি হলো আমার নামে। লাইফ সাপোর্ট এখনো খোলেনি। তবে আব্বার প্রেসার ফল্ট করছে। তিন-চারটা মেডিসিন চলছে, আর কিছু নয়। তবে অবস্থা বেশি ভালো নয়। কিন্তু তার মৃত্যুর খবর যেভাবে হচ্ছে এটা ঠিক নয়। আমি আর আমার স্ত্রী এইমাত্র তাকে দেখে বাসায় এলাম।’হাবিবুর রহমান মোল্লা ১৯৪২ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। পরে ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান।

২০০৮ সালের সাধারণ নির্বাচনে হাবিবুর রহমান মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

আমার বাবা মরেন নাই : হাবিবুর রহমান মোল্লার ছেলে

আপডেট টাইম : ০৩:০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০