পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

খুলছে না নিউ মার্কেট, বসুন্ধরা ও যমুনা ফিউচার পার্ক

ডেস্ক : দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগীর সংখ্যা। এমন পরিস্থিতির উন্নতি না হলে আগামী ১০ মে রাজধানীর নিউ মার্কেট চালু করা হবে না।

আজ বুধবার নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি ও নিউ মার্কেট দোকান মালিক সমিতি ভার্চুয়াল মিটিংয়ে এমনটা জানানো হয়।

নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আশরাফ উদ্দিন বলেন, ‘পরিবহন বন্ধ, আমরা দোকান খুলে কি করবো। পরিবহন বন্ধ থাকলে মিরপুরের একজন ক্রেতা দোকানে আসতে পারবেন না। সংক্রামণ বাড়তে থাকলে দোকান খুলে কি করব।’

আশরাফ উদ্দিন আরও বলেন, ‘আমার একজন দোকানি যদি আক্রান্ত হয় এই দায়ভার কে নেবে? তারপরও সংক্রামণ যদি কমতে থাকে এবং নিউমার্কেটের আশপাশের দোকান খুলে দেয় তখন ভেবে দেখা যাবে।’

এর আগে একই সিদ্ধান্তের কথা জানায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ।

গত ৪ মে জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের নির্দেশনা পাঠিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ঈদুল ফিতরকে সামনে রেখে বেশ কয়েকটি শর্ত মেনে আগামী ১০ মে থেকে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়েছে। ওই দিন থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের শপিংমলগুলো খোলা রাখা যাবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

খুলছে না নিউ মার্কেট, বসুন্ধরা ও যমুনা ফিউচার পার্ক

আপডেট টাইম : ০৩:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০