অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২

স্বাস্থ্যবিধি মেনে বাজেট অধিবেশন বসছে আজ

ডেস্ক: জাতীয় সংসদে বাজেট অধিবেশন আজ বুধবার থেকে শুরু হচ্ছে। এদিন বিকেল ৫টায় শুরু হবে সংসদের এ অষ্টম অধিবেশন।

জানা গেছে, করোনা সংক্রমণ রোধে সংসদের এ বাজেট অধিবেশনে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এমপিদের নির্দিষ্ট দূরত্বে বসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অধিবেশনে বয়স্ক এমপিদের না যাওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বাজেট পাস হবে ৩০ জুন। অধিবেশনের কার্যদিবস যথাসম্ভব স্বল্প করে মাত্র ১২টি করা হয়েছে। অধিবেশন মুলতবি দিয়ে ৮ অথবা ৯ জুলাই পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, অধিবেশন শুরু ও বাজেট পেশের দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০টায় সংসদের বৈঠক বসে দুপুর দেড়টা পর্যন্ত অধিবেশ চালানোর পরিকল্পনা রয়েছে।

ক্যালেন্ডার অনুযায়ী আজ বুধবার বাজেট অধিবেশন শুরুর পর অধ্যাদেশ উত্থাপন হবে। এরপর শোক প্রস্তাব আনা হবে। রাজধানীর ডেমরা-দনিয়া-মাতুয়াইল আসনের এমপি ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা ও তা গ্রহণের পর সংসদের বৈঠক মুলতবি করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে।

স্বাস্থ্যবিধি মেনে বাজেট অধিবেশন বসছে আজ

আপডেট টাইম : ০৩:১৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০