অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঢাকা-৫ উপনির্বাচনে আ.লীগ প্রার্থী মনিরুলের জয়

ফারুক আহমেদ সুজন: ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে ৪৫ হাজার ৬৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম মনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সালাহউদ্দিন ২ হাজার ৯২৬ ভোট পেয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) রাতে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

এর আগে সকাল ৯টা থেকে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকাল ৫টা পর্যন্ত। দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের প্রাপ্ত তথ্য মতে জানা যায়, নৌকার প্রার্থী মনিরুল ইসলাম পেয়েছেন ৪৫ হাজার ৬৪২ ভোট, ধানের শীর্ষ প্রার্থী সালাহউদ্দিন পেয়েছেন ২ হাজার ৯২৬, লাঙ্গল প্রতীকে আব্দুস সবুর ৪১৩ ভোট পেয়েছেন, আম প্রতীকে আরিফুর রহমান পেয়েছেন ১১১, ডাব মার্কায় আনছার রহমান ৪৯টি ভোট পেয়েছেন। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম।

এই উপনির্বাচনে ঢাকা-৫ আসনে ছয়জন এবং নওগাঁ-৬ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঢাকা-৫-এ আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, গণফ্রন্টের এইচএম ইব্রাহিম ভূইঁয়া, জাতীয় পার্টির মীর আবদুস সবুর, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান (সুমন মাস্টার) প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে ঢাকা-৫ আসনের উপনির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঢাকা-৫ উপনির্বাচনে আ.লীগ প্রার্থী মনিরুলের জয়

আপডেট টাইম : ০৫:১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০