পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

ডাক বিভাগের মাধ্যমে ৬০ টাকায় ঘরে পৌঁছাবে ড্রাইভিং লাইসেন্স : চেয়ারম্যান বিআরটিএ

ফারুক আহমেদ সুজন : ড্রাইভিং লাইসেন্স নিয়ে ভোগান্তি কমাতে এবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এখন থেকে ঘরেই পৌঁছে যাবে কাঙ্ক্ষিত লাইসেন্স।
যার জন্য খরচ পড়বে মাত্র ৬০ টাকা!
জানা গেছে, লাইসেন্স প্রক্রিয়া সম্পন্ন হলে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে লাইসেন্স-গ্রহীতাকে জানিয়ে দেওয়া হবে। এরপর গ্রহীতার ঠিকানায় ডাক বিভাগের মাধ্যমে লাইসেন্স পৌঁছে দেবে বিআরটিএ।
এর জন্যে ফি নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা।
আগামী ১৭ জানুয়ারি থেকে এ সেবা প্রদান শুরু করবে বিআরটিএ।
রোববার (১৫ জানুয়ারি) রাজধানীর বিআরটিএ ভবনে এ বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর করেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও ডাক বিভাগের পরিচালক হারুনুর রশিদ ।

এ সময় বিআরটিএ চেয়ারম্যান বলেন, স্মার্ট বাংলাদেশ করতে ও দালালদের দৌড়াত্ব দূর করতে ঘরেই যেন লাইসেন্স পৌঁছে যায় সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, কোনো কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে না পৌঁছালে বিআরটিএ’র ওয়েবসাইট থেকে কপি সংগ্রহ করা যাবে। সেটাতে বারকোড থাকবে। ফলে আইনপ্রয়োগকারী সংস্থাও এর সত্যতা চিহ্নিত করতে পারবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক ও সেতু সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী,অতিরিক্ত সচিব ইউসুফ আলী মোল্লা,পরিচালক(প্রশাসন) মোঃ আজিজুল ইসলাম,ঢাকা বিভাগের পরিচালক মোঃ শহীদুল্লাহ্,বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডাক বিভাগের মাধ্যমে ৬০ টাকায় ঘরে পৌঁছাবে ড্রাইভিং লাইসেন্স : চেয়ারম্যান বিআরটিএ

আপডেট টাইম : ০২:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩