পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এখন থেকে ঢাকায় এক কবরের মূল্য দেড় কোটি টাকা!

ডেস্ক : ঢাকায় দুই সিটি করপোরেশনের অধীনে কবরস্থান আছে মাত্র ৯টি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনটি এবং উত্তর সিটি করপোরেশন এলাকায় আছে ছয়টি। এসব কবরস্থানে নতুন করে আর জায়গা বাড়ানোর সুযোগ নেই। তাই মরদেহ দাফনে জায়গার স্বল্পতার কারণে এবং কবর সংরক্ষণে নাগরিকদের নিরুৎসাহিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কবর সংরক্ষণ ফি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

গত ১৮ জানুয়ারি উত্তর সিটির কবরস্থানসমূহের জন্য নতুন নীতিমালা অনুমোদন করেন ডিএনসিসির সচিব ড. মোহাম্মদ মাহে আলম। এই নীতিমালায় কবরের নতুন সংরক্ষণ ফি নির্ধারণ করা হয়।

উত্তরা ও বনানী কবরস্থানে আগে ১৫ বছরের জন্য কবর সংরক্ষণ করতে ২৪ লাখ টাকা এবং ২৫ বছরের জন্য লাগত ৪৫ লাখ টাকা। নতুন নীতিমালা অনুযায়ী, বনানী কবরস্থানে ১৫ বছরের জন্য কবর সংরক্ষণ করতে লাগবে ১ কোটি টাকা আর ২৫ বছরের জন্য গুনতে হবে দেড় কোটি টাকা।

একইভাবে উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে ১৫ বছরের জন্য ৭৫ লাখ টাকা আর ২৫ বছরের জন্য এক কোটি টাকা, উত্তরা ১২ নম্বর সেক্টর করবস্থানে ১৫ বছরের জন্য ৫০ লাখ আর ২৫ বছরের জন্য ৭৫ লাখ টাকা, উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থানে ১৫ বছরের জন্য ৩০ লাখ আর ২৫ বছর বছরের জন্য ৫০ লাখ টাকা সংরক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে।

নতুন নীতিমালায় উল্লেখ করা হয়, এককালীন সর্বোচ্চ ২৫ বছরের জন্য কবর সংরক্ষণের অনুমতি দেওয়া যাবে। তবে আবেদনকারী মৃত ব্যক্তির পক্ষে কোনো বৈধ উত্তরসূরি, শুভাকাঙ্ক্ষী ১৫/২৫ বছরের অনুমোদিত সংরক্ষণ মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর আবার কবর সংরক্ষণে আগ্রহী হলে ইতোপূর্বে অনুমোদিত মেয়াদের মধ্যে নবায়নের জন্য আবেদন করতে হবে। তার আবেদন যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হলে (১৫/২৫ বছরের) নির্ধারিত নবায়ন ফি পরিশোধ সাপেক্ষে সংরক্ষণের মেয়াদ নবায়ন করা যাবে।

সংরক্ষিত প্রতিটি কবরের জন্য বরাদ্দকৃত জায়গার পরিমাণ ৮’-০” x ৪’-০” এর অতিরিক্ত হবে না বলে নীতিমালায় উল্লেখ করা হয়। বলা হয়, কবর পাকা করার ক্ষেত্রে বরাদ্দকৃত জায়গার বেশি জমি ব্যবহার করা যাবে না। কবরের উচ্চতা হবে ছাদবিহীন অনধিক ৩’-০”।

তবে টাকা খরচ করেও যে কেউ ইচ্ছা করলে ঢাকায় কবর সংরক্ষণ করতে পারেন না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে বা সর্বোচ্চ পর্যায়ের কারো সুপারিশ থাকলে কেবল কবর সংরক্ষণের সুযোগ থাকে। তবে সেক্ষেত্রে মোটা অঙ্কের টাকা গুনতে হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এখন থেকে ঢাকায় এক কবরের মূল্য দেড় কোটি টাকা!

আপডেট টাইম : ০২:৩২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩