অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

আমেরিকার মদদেই গাজায় ইসরাইলি বর্বরতা চলছে..তথ্যমন্ত্রী

inu:তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,মার্কিনীরা মুক্তিযুদ্ধের সময়েও গণহত্যাকারী পাকিস্তানিদের পক্ষ নিয়ে কথা বলেছে।  কিন্তু তখন তারা সফলতা পায়নি।  মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে ছিল যুক্তরাষ্ট্র।  পাকিস্তানের পক্ষে থেকে তারা সফলতা পায়নি।
রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর জাসদ আয়োজিত ‘প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ ও সন্ত্রাসী আমেরিকার মদদপুষ্ট দস্যুরাষ্ট্র ইসরাইলকে রুখে দাঁড়াও’ শীর্ষক এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ইসরাইলি হামলায় ফিলিস্তিনের গাজায় যেভাবে নারী, বৃদ্ধ, শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ। আমাদের এই মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, আমেরিকার মদদেই গাজায় ইসরাইলি বর্বরতা চলছে, এজন্য তা বন্ধে মার্কিন রাষ্ট্রদূত ও আমেরিকারকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি ।
ইনু বলেন, গাজায় ইসরাইলি হামলা বন্ধের জন্য মার্কিন রাষ্ট্রদূত ও আমেরিকারকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ তাদের মদদেই এ নিকৃষ্টতম হামলা চালানো হচ্ছে। বাংলাদেশে অশান্তি সৃষ্টিকারীদের পক্ষ নিয়েও আমেরিকার রাষ্ট্রদূত বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন।
তিনি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ না করে ইসরাইলিদের হামলা বন্ধের জন্য আমেরিকাকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
জাসদ ঢাকা মহানগরের সমন্বয়ক মীর হোসেন আকতারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সম্পাদক নাদের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, মহানগর উত্তরের সভাপতি সলিমুল্লাহ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

আমেরিকার মদদেই গাজায় ইসরাইলি বর্বরতা চলছে..তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১০:২৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০১৪