পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে এমপির গরু উপহার Logo প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম Logo লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি Logo হাতীবান্ধা-পাটগ্রামের ৬৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo দুর্গাপূজায় পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ Logo বুড়িমারী স্থলবন্দরের উন্নয়ন প্রকল্পে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই Logo তদন্তে অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল: রোকন উদ্দিন বাবুল Logo মাটির ব্যাংকে জমছে টাকা, সমৃদ্ধ হচ্ছে গ্রামের পাঠাগার Logo আদিতমারীতে প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষ, আহত ১২ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোনের ছাত্রী নয়

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনে ভাইরাল হওয়া রুবাইয়া মেহজাবিন সুহি মাইলস্টোনের ছাত্রী নন বলে জানা গেছে। এ ঘটনায় মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। যার কপি যমুনা নিউজের কাছে এসেছে। মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম কলেজের পক্ষে জিডি করেন। তার করা আবেদনে বলা হয়, রুবাইয়া মেহজাবিন সুহি মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যমের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একজন ছাত্রী ছিল। শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে তাকে মাইলস্টোন কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট প্রদান করা হয়। ফলে সে এখন আর মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নয় এবং প্রতিষ্ঠানের কোনও পরিচয় ব্যবহারের অধিকারও তার নেই।
এতে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় যে, উক্ত ব্যক্তি মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী উসকানিমূলক জোরালো বক্তব্য প্রদান করছে। সে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করছেন, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদনে উল্লেখ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে এমপির গরু উপহার

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোনের ছাত্রী নয়

আপডেট টাইম : ১২:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬