পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রামে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ ফারজানা আখতারের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পাটগ্রাম উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধ, কিশোর অপরাধ প্রতিরোধ, বাজার মনিটরিং জোরদার এবং পাটগ্রাম শহরের যানজট নিরসনসহ বিভিন্ন জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন সাংবাদিকরা।

সভায় বক্তব্য রাখেন পাটগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মো. আমিনুর রহমান পাটোয়ারী বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি পাটগ্রামের সভাপতি মো. আব্দুল মান্নান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল ইসলাম,ক্রাইম রিপোর্টার্স পাটগ্রামে
এবি সিদ্দিক, পাটগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম সাফি,প্রেসক্লাবে সদস্য মো: আফতাবুজ্জামান রতন এবং প্রেস ফোরের সদস্য মো. রশিদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পাটগ্রাম উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসাধারণের দুর্ভোগ কমাতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করা জরুরি।

সভায় নবাগত ইউএনও সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি পাটগ্রামের সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Tag :

আপডেট টাইম : ০৬:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬