পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে সাংবাদিকদের সঙ্গে এমপি রাজিবের মতবিনিময়, দুস্থদের মাঝে চেক বিতরণ Logo পাটগ্রাম সীমান্তে পুশইনের জন্য আনা ১২ জনকে রাতের আঁধারে ফেরত নিল বিএসএফ Logo বিআরটিএ ঢাকা মেট্রো-১, সার্কেলের সহকারী পরিচালক জিয়াউর রহমান’কে নিয়ে মিথ্যা অপপ্রচার ফেসবুক পেজে Logo পাটগ্রামের বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে এমপির গরু উপহার Logo প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম Logo লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি Logo হাতীবান্ধা-পাটগ্রামের ৬৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo দুর্গাপূজায় পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ Logo বুড়িমারী স্থলবন্দরের উন্নয়ন প্রকল্পে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই Logo তদন্তে অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল: রোকন উদ্দিন বাবুল

পাটগ্রামে সাংবাদিকদের সঙ্গে এমপি রাজিবের মতবিনিময়, দুস্থদের মাঝে চেক বিতরণ

  • মো:রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ০৯:৪৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১২৭৩ বার

নিজস্ব সংবাদদাতা:

লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের সঙ্গে পাটগ্রামে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানের আগে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ১৭ জন অসহায় ও দুস্থ ব্যক্তির মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পাটগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ফারজানা আখতারের সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ,সিনিয়র সহ-সভাপতি সাফিউল ইসলাম লাবু,সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক আজিনুর রহমান আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাফি, আব্দুল মান্নান, এ বি সিদ্দিক, এসডি দোহা, কামরান হাবিব,রশিদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।

সভায় ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, ‘সাংবাদিকদের একটা নীতিমালা থাকা দরকার। হাতে একটা মোবাইল থাকলেই তিনি এখন সাংবাদিক। এসব সাংবাদিকের কারণে সরকারি কর্মকর্তাসহ সবাই এখন অসহায় বোধ করছে।’

তিনি বলেন, ‘দেশ থেকে আমরা যদি মাদক নির্মূল করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাবে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু জুয়া ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন শুরু করেছেন।’

এ সময় তিনি পাটগ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান এবং আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফর উপলক্ষে সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৭ জন অসহায় ও দুস্থ ব্যক্তির মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।

সভা শেষে সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনকল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে সাংবাদিকদের সঙ্গে এমপি রাজিবের মতবিনিময়, দুস্থদের মাঝে চেক বিতরণ

পাটগ্রামে সাংবাদিকদের সঙ্গে এমপি রাজিবের মতবিনিময়, দুস্থদের মাঝে চেক বিতরণ

আপডেট টাইম : ০৯:৪৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬