পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

রাবি শিক্ষকের খুনিদের শাস্তির দাবি বেরোবিতে

বেরোবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একে এম শফিউল ইসলাম লিলনের হত্যাকারীদের শাস্তির দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ।

রোববার সকাল ১১ টায় শুরু হওয়া এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা। এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, এমন ন্যাক্কারজনক ও ঘৃণ্য হামলা চালিয়ে একজন শিক্ষকের প্রাণ নাশ আমাদের ব্যথিত করার সঙ্গে সঙ্গে আতঙ্কিত করেছে। স্বাধীন সার্বভৌম দেশে এমন ন্যাক্কারজনক ঘটনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

এছাড়াও সাংবাদিকতা বিভাগেও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি একাডেমিক ভবন-৪ থেকে শুরু করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ঘুরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, দেলোয়ার হোসেন সবুজ প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার দুর্বৃত্তদের হামলায় রাবি সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একে এম শফিউল ইসলাম নিহত হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

রাবি শিক্ষকের খুনিদের শাস্তির দাবি বেরোবিতে

আপডেট টাইম : ০১:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০১৪