অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

কী মিশন নিয়ে ফের আসছেন নিশা?

ঢাকা: নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠেয় সার্ক সম্মেলন শেষ ঢাকা আসছেন আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। শুক্রবার আমেরিকার পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, নিশা দেশাই তার ওই সফরে বিগত ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে আমেরিকার বর্তমান অবস্থান জানাবেন এবং নিরপেক্ষ নতুন নির্বাচনের জন্য তাগিদ দেবেন। সফরকালে নিশা দেশাই আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।

আমেরিকার পররাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ নভেম্বর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরের মধ্যে দিয়ে এই অঞ্চলে তার সফর শুরু করবেন। সেখান থেকে ১৮তম সার্ক সম্মেলনে যোগ দিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে যাবেন তিনি।

কাঠমান্ডুর ব্যস্ততা শেষে বিসওয়াল বাংলাদেশে আসবেন বলে বিবৃতিতে জানানো হয়। তবে কবে তিনি বাংলাদেশে আসবেন এবং কতদিন অবস্থান করবেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি বিবৃতিতে। আগামী ২৭ নভেম্বর সার্ক শীর্ষ সম্মেলন শেষ হবে। ধারণা করা হচ্ছে, তিনি এর পরপরই আসবেন।

পররাষ্ট্র দফতর জানায়, ঢাকা থেকে উজবেকিস্তানের তাসখন্দে যাবেন বিসওয়াল।

এ বছর ৫ জানুয়ারির নির্বাচনের আগে গত বছরের ১৬ নভেম্বর প্রথমবারের মতো ঢাকায় এসে নির্বাচনকালীন সরকার নিয়ে হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতার মধ্যে সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের চেষ্টা করেছিলেন বিসওয়াল। তবে তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপির বয়কটের মধ্যেই দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্ধেকের বেশি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় ওই নির্বাচনকে গ্রহণযোগ্য মনে করছে না আমেরিকা। এর মধ্যেই সবার ঐকমত্যের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে আবারো নির্বাচনের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

কী মিশন নিয়ে ফের আসছেন নিশা?

আপডেট টাইম : ০৫:১৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০১৪