অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গ্যাস বিদ্যুতের দাম বাড়লে হরতাল

ঢাকা : গ্যাস বিদ্যুতের দাম বাড়লে হরতালের ডাক দেবে ২০ দলীয় জোট।

শনিবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর এ বৈঠকেই হরতালের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

শনিবার রাত সোয়া ৯ টায় বিএনপি’র গুলশান রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। শেষ হয় রাত পৌনে ১১টার দিকে।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে আগামী দিনের আন্দোলন নিয়ে আলোচনা করা হয়েছে।

গ্যাস ও বিদ্যুৎ এর দাম বাড়ানো হলে কঠোর আন্দোলন এবং হরতালের মত কর্মসূচি ঘোষণা করা হবে জানান দলের একটি সূত্র।

২০ দলীয় জোটের এক নেতা বলেন, জোটের যে সিদ্ধান্ত ঘোষণা করা প্রয়োজন সে সিদ্ধান্ত আমাদের মুখপাত্র আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন।

এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধাদের সরকারি পৃষ্ঠপোষকতার বিরুদ্ধেও সোচ্চার হবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বৈঠক সূত্রে এ তথ্যও জানা গেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গ্যাস বিদ্যুতের দাম বাড়লে হরতাল

আপডেট টাইম : ০২:৪৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০১৪