অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সংসদে তিন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল পাস

ঢাকা: সংসদে তিন পার্বত্য জেলা পরিষদ সম্পর্কিত তিনটি সংশোধন বিল পাস হয়েছে। রোববার পাবর্ত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং তিনটি বিল উত্থাপন করলে সেগুলো কণ্ঠভোটে পাস হয়। কয়েকজন সংসদ সদস্য সংশোধনী ও জনমত যাচাইয়ের প্রস্তাব দিলে সেগুলো নাকচ হয়ে যায়।

বিলগুলো হলো ‘বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪’, ‘রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪’ ও ‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪’।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিলে ১৪ সদস্যের পরিষদে উপজাতি থেকে চেয়ারম্যান ছাড়া বাকি ১৩ সদস্যের মধ্যে চাকমা প্রতিনিধি চারজন, মারমা দুজন, খেয়াং, লুসাই ও পাংখোয়া একজন, ত্রিপুরা একজন, তঞ্চঙ্গ্যা একজন, অ-উপজাতি তিনজন, অ-উপজাতি মনোনীত মহিলা সদস্য একজন ও উপজাতি মনোনীত একজন মহিলা সদস্য রাখার বিধান করা হয়েছে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিলে ১৪ সদস্যের পরিষদে উপজাতি থেকে চেয়ারম্যান ছাড়া বাকি ১৩ সদস্যের মধ্যে মারমা তিনজন, তঞ্চঙ্গ্যা ও চাকমা একজন, ম্রো (মুরাং)একজন, ত্রিপুরা একজন, চাক, খিয়াং ও খুমী একজন, বম, লুসাই ও পাংখোয়া একজন, অ-উপজাতি তিনজন, অ-উপজাতি মনোনীত মহিলা সদস্য একজন এবং উপজাতি মনোনীত মহিলা সদস্য একজন রাখার বিধান করা হয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিলে ১৪ সদস্যের পরিষদে উপজাতি থেকে চেয়ারম্যান ছাড়া বাকি ১৩ সদস্যের মধ্যে চাকমা তিনজন, মারমা তিনজন, ত্রিপুরা তিনজন ও অ-উপজাতি তিনজন, অ-উপজাতি মনোনীত মহিলা সদস্য একজন এবং উপজাতি মনোনীত মহিলা সদস্য একজন রাখার বিধান করা হয়েছে।

একটি বিল উত্থাপন: এদিকে সংসদে ‘সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন, ২০১ ‘ নামে একটি বিল উত্থাপন করা হয়েছে। অফিসিয়াল ভেহিকেলস (রেগুলেশন অব ইউজ) অর্ডিন্যান্স, ১৯৮৬ কে পরিমার্জিত রূপে আইনে রূপ দেয়ার জন্যই নতুন এই বিলটি আনা হয়। বিলে সরকারি কর্মচারী কর্তৃক সরকারি যানবাহনের অপব্যবহার রোধকল্পে প্রয়োজনীয় বিধি প্রণয়ণের ক্ষমতা প্রদানের বিধান রাখা হয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সংসদে তিন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল পাস

আপডেট টাইম : ০৬:৫৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০১৪