অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সীমান্তে বিজিপির অতর্কিত গুলিবর্ষণ, বিজিবি সতর্ক

কক্সবাজার : মিয়ানমার সীমান্তের নেচাধং ক্যাম্পে বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) অতর্কিত গুলি চালিয়েছে। এতে বিজিবি জওয়ানেরা সর্তক অবস্থানে থাকলেও উভয় দেশের সীমান্ত অধিবাসীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সীমান্ত অধিবাসী সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে উলুবনিয়া সংলগ্ন মিয়ানমার সীমান্তের নেচাধং ক্যাম্পের আওতাধীন এলাকায় আকস্মিকভাবে ৯/১০ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে।

টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের হোয়াইক্যং বিওপি ক্যাম্পের নিয়মিত টহল দল গুলিবর্ষণের শব্দ শুনে বিষয়টি কোম্পানি কমান্ডার জজ মিয়ার মাধ্যমে অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদকে অবহিত করেন।

এ ব্যাপারে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদের কাছে জানতে চাইলে তিনি গুলি বর্ষণের শব্দ শোনার সত্যতা স্বীকার করেন।

তিনি বলেন, জরুরি ভিত্তিতে ওই ক্যাম্প কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে বিজিবি সর্তক অবস্থায় গতিবিধি পর্যবেক্ষণ করছে।

পরে বিশেষ সূত্রে কুমারখালী লেপুরা সেক্টরের ক্যাম্প কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, নেচাধং ক্যাম্পে বিজিপি সদস্যরা গুলিবর্ষণের ঘটনা ঘটায়নি এবং এতে কোন ক্ষয়ক্ষতিও হয়নি।

তবে উলুবনিয়া এলাকার হারুন অর রশিদ সিকদারসহ অনেক অধিবাসী গুলির শব্দে আতংকে রয়েছেন বলে জানা গেছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সীমান্তে বিজিপির অতর্কিত গুলিবর্ষণ, বিজিবি সতর্ক

আপডেট টাইম : ০৮:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪