অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

লতিফ ইস্যুতে রাজনীতি করতে দেয়া হবে না : ওবায়দুল কাদের

সিলেট : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লতিফ সিদ্দিকীর ইস্যুতে সরকার কাউকে রাজনীতি করতে দেয়নি, দেবেও না। লতিফের গর্হিত বক্তব্যের পর থেকেই তার ব্যাপারে সরকার কঠোর।

বুধবার বিকেলে সিলেট নগরীর চন্ডীপুরে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

লতিফ সিদ্দিকীর বিচার সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, লতিফের সংসদ সদস্য পদ থাকবে কি না, সেটা স্পিকার জানেন। লতিফের ফাঁসি হবে কি হবে না, সেটা আদালতের বিষয়। তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা সম্পর্কে মন্ত্রী বলেন, শাবিপ্রবির ঘটনায় প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। আমিও প্রধানমন্ত্রীর এই নির্দেশের সঙ্গে একমত। এ ব্যাপারে দ্রুতই কঠোর ব্যবস্থা নেয়া হবে। অপরাধীকে ধরা হবে।

এর আগে ওবায়দুল কাদের বুধবার বেলা ২টায় নভো এয়ারের একটি ফ্লাইটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে সিলেটের বিমানবন্দর সড়কে ইজিবাইক চলাচল করতে দেখে নিজের গাড়ি থামিয়ে ১০টি ইজিবাইক আটক করে পুলিশে দিয়েছেন ওবায়দুল কাদের।

অভিযানকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট জেলা প্রশাসক শহিদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

লতিফ ইস্যুতে রাজনীতি করতে দেয়া হবে না : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১২:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০১৪