পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সাত খুনের নেপথ্যে ‘গড ফাদার’

বাংলার খবর২৪.কমivy-interview_47233_47246: চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় ‘নারায়ণগঞ্জের গডফাদাররাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

সোমবার হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এই ‘গডফাদার’ কারা জানতে চাইলে আইভী বলেন, নারায়ণগঞ্জে কারা ‘গডফাদার’ তা দেশের সবাই জানে। এসময় ‘নূর হোসেনকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করা দরকার, কেন এ ঘটনা ঘটল, কারা এর পেছনে জড়িত।’ বলেও মত দেন আইভী।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে এখনও স্বস্তি ফিরে আসেনি, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।’

প্রশাসনিক তদন্ত কমিটির কাছে কী জানিয়েছেন জানতে চাইলে আইভী বলেন, ‘চাঞ্চল্যকর অপহরণ ও সাত খুনের ঘটনায় তিন ওয়ার্ড কমিশনার জড়িত থাকার বিষয়ে তদন্ত কমিটি যা জানতে চেয়েছে, তাই জানিয়েছি।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কোনো কাছের মানুষ বা আত্মীয় নয়, এ ঘটনায় আমি কিংবা আমার সন্তানও যদি জড়িত থাকে তাহলেও সেটা খুঁজে বের করুন। তাতে আমার কোনো আপত্তি নেই। তবুও মূল অপরাধীকে খুঁজে বের করুন।’

আইভী বলেন, ‘সাত খুনের ঘটনার পর এখন পর্যন্ত মানুষ আতঙ্কে রয়েছে। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের ঘটনা বিচারের শেষ পর্যন্ত যেতে পারিনি।’

তিনি বলেন, ‘এ সরকারের আমলেই তিন অফিসারকে গ্রেফতার করা হয়েছে। সরকার চাইলে বাকিরাও গ্রেফতার হবে। অপেক্ষা করুন। অনেক বিষয় বের হয়ে আসছে। বাকি কাহিনীও বের হয়ে আসবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সাত খুনের নেপথ্যে ‘গড ফাদার’

আপডেট টাইম : ০৮:৫৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০১৪