অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের রেহাই দেয়া হবে না’

ঢাকা : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রশ্নপত্র ফাঁস, বিক্রি বা হস্তান্তর করা, ফেসবুকে দেয়া, প্রচার-প্রচারণা চালানোর সঙ্গে জড়িতদের এবার রেহাই দেয়া হবে না।

বৃহস্পতিবার আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা ২০১৫ সুষ্ঠু ও ইতিবাচক পরিবেশে নেয়ার লক্ষ্যে পরীক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি। আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সকলকে এসব অপতৎপরতার সঙ্গে জড়িতদের ধরতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

প্রশ্নপত্র বা সাজেশন সত্য-মিথ্যা যা-ই হোক- কারো কাছে পাওয়া গেলে বা কেউ ফেসবুকে দিলে পরীক্ষা সম্পর্কিত আইন ১৯৮০ এবং তথ্য-প্রযুক্তি আইনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে মামলা করার পরামর্শ দেন তিনি।

সভায় শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব এএস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহমিদা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর দিলারা হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

নাহিদ বলেন, বিজি প্রেসে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো শুরু হয়েছে। আজ থেকেই বিজি প্রেসকে কঠোর গোয়েন্দা নজরদারিতে আনা হয়েছে। দেশের সকল কোচিং সেন্টার, সাইবার ক্যাফে, ফটোকপি দোকানগুলোও নজরদারির আওতায় রয়েছে।

মন্ত্রী বলেন, বিজি প্রেসের অভ্যন্তরীণ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট কক্ষগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রয়োজনে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল বাড়ানো হবে।

শিক্ষামন্ত্রী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ইতিবাচক পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সর্বাত্মক সতর্ক থাকার আহ্বান জানান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের রেহাই দেয়া হবে না’

আপডেট টাইম : ০৩:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০১৪