অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ডুবে গেছে এফভি বন্ধন : একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২৬

কক্সবাজার : সেন্টমার্টিন থেকে ২৭ নটিক্যাল মাইল পশ্চিমে বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় ‘এফভি বন্ধন’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চার জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে অন্তত ২৬ জন মাঝি-মাল্লা।

শুক্রবার ভোরে ট্রলার ডুবির এ ঘটনাটি ঘটে।

কোস্ট গার্ড চট্টগ্রাম জোনের বরাত দিয়ে সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. এম আশিকুর রহমান জানান, শুক্রবার ভোরে সেন্টমার্টিনের পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে ৩০ জন মাঝি-মাল্লাসহ মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। পার্শ্ববর্তী অন্যান্য ফিসিং ট্রলারের মাঝি-মাল্লারা ৪ জন জেলেকে উদ্ধার করেছে। তবে ২৬ জন মাঝি মাল্লার ভাগ্যে কি ঘটেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

কোস্ট গার্ডের একটি টিম নিখোঁজ জেলেদের উদ্ধার করতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা করেছে।

তিনি বলেন, দুঘর্টনার কারণ হিসেবে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারটি অন্য একটি বড় জাহাজের সঙ্গে ধাক্কা খেয়েছে এমন সংবাদও কোস্ট গার্ড জেনেছে ।

এদিকে নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র জয় মাঝি মাল্লাদের উদ্ধারে অভিযান পরিচালনা করেছে বলে নৌবাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ডুবে গেছে এফভি বন্ধন : একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২৬

আপডেট টাইম : ০৮:৪৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০১৪