অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনা স্বীকার করলে দোষটা কোথায় ?’

ঢাকা : শিক্ষা মন্ত্রণালয়কে দোষ স্বীকার করে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, যেহেতু প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, অতএব স্বীকার করলে দোষটা কোথায় ? সমস্যা স্বীকার করেই সমাধান করতে হবে বলে তিনি শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানান।

শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত এসব কথা বলেন।

সুরঞ্জিত বলেন, জনগণ জানার পর শিক্ষা মন্ত্রণালয় জানতে পারে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তারপর মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয় প্রশ্ন ফাঁস হয়নি, কিন্তু পরে দেখা যায় আসলেই প্রশ্ন ফাঁস হয়েছে। তাই আগে দোষ স্বীকার করে সমস্যার সমাধান করতে হবে।

‘নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের চেয়ে বিএনপি যদি বেশি ভোট না পায় তবে আমি রাজনীতি ছেড়ে দেব’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে সুরঞ্জিত বলেন, আপনি রাজনীতি করলেন কবে। দেশে মুক্তিযুদ্ধসহ নানা আন্দোলন হয়েছে,আপনি কোথায় শরীক ছিলেন? আপনি তো যুদ্ধাপরাধীদের মুক্তি ও তাদের গাড়িতে পতাকা তুলে দেয়ার রাজনীতির নামে অপরাজনীতি করেছেন।

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, লন্ডন আর ঢাকা কি বলে এই স্ট্যানবাজির রাজনীতি ছাড়েন। লেজুরবৃত্তি না করে রাজনীতিতে আমাদের গুণগত পরিবর্তন আনতে হবে। রাজনীতির নামে অপরাজনীতি ও স্ট্যানবাজি ছেড়ে গঠনমূলক রাজনীতিতে ফিরে আসুন।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনা স্বীকার করলে দোষটা কোথায় ?’

আপডেট টাইম : ০৯:৪৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০১৪