পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন করবে ভারত: মোদি

গোহাটি: স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন করবে ভারত। এ চুক্তি বাস্তবায়নের পথেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার গোহাটিতে বিজেপি কর্মীদের এক সভায় তিনি এ কথা বলেন।

নরেন্দ্র মোদি বলেন, “অনুপ্রবেশ ঠেকাতে স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে এগুবে ভারত সরকার।”

চুক্তিতে স্বল্প ক্ষতি হলেও আসামের লাভ হবে মন্তব্য করে মোদি বলেন, “সীমান্ত চুক্তি নিয়ে আসামবাসীদের মনের ভাষা আমি বুঝি। আমি এটা নিশ্চিত করে বলতে চাই, দেশ ও আসামের কল্যাণের কথা ভেবেই আমরা সামনে এগুচ্ছি। এ চুক্তিতে স্বল্প সময়ের জন্য আসামবাসীর ক্ষতি হলেও দীর্ঘস্থায়ীভাবে লাভবান হবে তারা।”

আসামের নিরাপত্তার কথা উল্লেখ করে মোদী বলেন, “আসামবাসীর সমস্যার কথা আমি জানি। আমি এটা নিশ্চিত করতে চাই যে, আসামবাসীর নিরাপত্তায় আমি কোনো আপস করবো না। স্থায়ী সমাধানে জন্য স্থলসীমান্ত চুক্তি হবে।”

তিনি বলেন, “এ রাজ্যে যারা ক্ষতি সাধন করতে চাচ্ছে তাদের প্রবেশের সব রাস্তা আমরা বন্ধ করে দেবো। নির্ধারিত আইনেই অভিযুক্তদের বিচার করা হবে।”-ইন্ডিয়ান এক্সপ্রেস।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন করবে ভারত: মোদি

আপডেট টাইম : ১০:৪৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০১৪