পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কেউ থামাতে পারবে না’

ঢাকা : যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে। মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু হয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে। আশাকরি সবার রায় একে একে কার্যকর করা হবে। যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কেউ থামাতে পারবে না।

সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত ‘মুক্তিযোদ্ধা দিবস’ উপলক্ষে আলোচনা সভার উদ্ধোধনকালে তিনি এ সব কথা বলেন।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘অনেক সময় মনে হয়, মুক্তিযুদ্ধ করাটাই ছিল অপরাধ। এতো বড় যুদ্ধ, এতো বড় আত্মত্যাগ। অথচ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলে। এ দেশের স্বাধীনতা আলোচনা বা গোলটেবিলের মাধ্যমে আসেনি। পৃথিবীর খুব কম জাতিই আছে, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। নতুন প্রজন্মকে এ ইতিহাস জানাতে হবে’।

তিনি আরও বলেন, স্বাধীনতার পরাজিত শত্রুরা শক্তিশালী। তারা দিনে দিনে শক্তি সঞ্চয় করছে। আমরা যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি আমাদের কাজ হবে তরুণ প্রজন্মকে এই ইতিহাস জানানো।

এর আগে সৈয়দ আশরাফ মুক্তিযোদ্ধা দিবসের কর্মসূচির উদ্ধোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মুর্শেদ খান বীর বিক্রম।

বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান মো. সালাউদ্দিন, মহাসচিব মো. আলাউদ্দিন প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কেউ থামাতে পারবে না’

আপডেট টাইম : ০৭:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪