অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

সড়ক দুর্ঘটনা তুলনামূলক কমেছে : ওবায়দুল কাদের

ঢাকা : সড়ক দুর্ঘটনা আগের থেকে তুলনামূলক কমেছে বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্ঘটনা একেবারে বন্ধ না হলেও সহনীয় পর্যায়ে চলে এসেছে। তবে দুর্ঘটনা বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার বেলা ১১ টায় বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করণে পরিবহন মালিক শ্রমিকসহ স্ট্যাক হোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর ব্যাপারে মন্ত্রী বলেন, এটা প্রধানমন্ত্রী নিজেও দেখছেন। এজন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের ভেতরের একজন প্রভাবশালী শ্রমিক নেতার আপত্তির কারণে দীর্ঘ দিন চালকদের শাস্তির আইনটি সংস্থার হচ্ছে না এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শাস্তির আইনটি সংস্কার করা হবে বলেও জানান তিনি।

ফিটনেস বিহীন গাড়ীর বিরুদ্ধে চলমান অভিযান সম্পর্কে তিনি বলেন, ১০ হাজার ৯৫৬টি মামলা হয়েছে, জরিমানা করা হয়েছে ৭৮ লাখ ৩২ হাজার টাকা, ৪৫ জনকে কারাদ- প্রদান এবং ২৯৬ টি যানবাহনকে ডাম্পিং করা হয়েছে। আর কয়েক হাজার গাড়ির ব্যাটারী খুলে নেওয়া হয়েছে।

বরিশালে অনুমোদনহীন মাহেন্দ্র নামক গাড়ির বিষয়ে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, সিটি করপোরেশন কোন গাড়ির অনুমোদন দিতে পারে না। তারা টোকেন দিয়ে নিজেদের ইচ্ছেমত গাড়ি চালাচ্ছে। এগুলো খতিয়ে দেখতে হবে।

তিনি বলেন, সোনারগাঁও এবং সিলেটে হাইওয়ের কাছে প্রশাসনের নাকের ডগায় ব্যাটারী চালিত রিক্সা গ্যারেজে চার্জ দেওয়া হচ্ছে। যা আমি নিজ চোখে দেখে আসছি। এগুলো কিভাবে হচ্ছে?

পরিবহন মালিকদের উপর ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, যে গাড়িটি নাটোরে এতগুলো মানুষকে চাপা দিয়ে চলে গেছে সে গাড়িটির খোঁজ আপনারা আজ পর্যন্ত আমাকে দিতে পারেন নাই।

এসময় পরিবহন মালিকদেরকে তিনি নতুন গাড়ি আমদানি করতে বলেন। প্রয়োজনে অর্থমন্ত্রীর সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলবেন বলেও জানান।

পরিবহন মালিকরা জানান, বর্তমানে প্রায় ২২ লাখ গাড়ি রয়েছে। আর ড্রাইভারের সংখ্যা হলো ১৪ লাখ। পর্যাপ্ত সংখ্যাক ড্রাইভার না থাকায় সমস্যা হচ্ছে বলে তারা মন্ত্রীকে জানান। ড্রাইভিং লাইসেন্স প্রদানের জন্যও তারা মন্ত্রীর কাছে দাবি জানান।

তবে মতবিনিময় সভায় সড়ক দুর্ঘটনার বিষয়ে মালিক-শ্রমিকরা একে অপরের উপর দায় চাপানোরই চেষ্টা করেছেন বেশি।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

সড়ক দুর্ঘটনা তুলনামূলক কমেছে : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১১:২৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪