পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

তাদের দলে কোনো গণতন্ত্র নেই: নাসিম

নাটোর : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের দলে কোনো গণতন্ত্র নেই। কিন্তু আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, তাই আমরা দলেও গণতন্ত্রের চর্চা করি।

মঙ্গলবার দুপুরে স্থানীয় কানাইখালী স্টেডিয়াম মাঠে দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বেগম জিয়া কুমিল্লার সমাবেশে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মিথ্যা বক্তব্য দিয়েছেন। তিনি প্রতিনিয়িত দেশবিরোধী কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন।

দেশের স্বাস্থ্য সেবার কথা উল্লেখ করে নাসিম বলেন, আগে গ্রামের হাসপাতালে কোনো ডাক্তার পাওয়া যেত না এখন গ্রামেও ডাক্তাররা অবস্থান করছে। গ্রামের সাধারণ মানুষ এখন সরকারি সকল ধরনের চিকিৎসা সেবা পাচ্ছেন।

জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সাজেদুর রহমান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাবেক মন্ত্রী লেঃ কর্নেল ফারুক খান (অবঃ) এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি, আব্দুল কুদ্দুস এমপি , শফিকুল ইসলাম শিমুল এমপি, এডভোকেট আবুল কালাম আজাদ এমপি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

তাদের দলে কোনো গণতন্ত্র নেই: নাসিম

আপডেট টাইম : ০৩:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪