পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

শেবাচিম শিক্ষার্থীদের ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জ, আহত ৫০

বরিশাল: শিক্ষক ও আবাসন সংকট সমাধান এবং পূর্ণাঙ্গ ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠার দাবিতে বুধবার সাড়ে ১১টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে। এতে অর্ধশত শিক্ষার্থী আহত হয়।

আহতদের মধ্যে স্বর্না মন্ডল, আখি, আদিব, ওবায়দুল, লীরা, কলি, পিষা খলিল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শেরেবাংলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুর রহমান মিয়া জানান, বিভিন্ন দাবিতে কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের অবরোধ তুলে নেয়ার জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু তারা তাতে কর্ণপাত না করে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দেয়।

শিক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে সার্জেন্ট কামরুল, কনস্টেবল বেল্লালসহ তিনজন আহত হয়ে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ১৪ জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে।

প্রসঙ্গত, শিক্ষক ও আবাসন সংকট সমাধান এবং পূর্ণাঙ্গ ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে শেবাচিমের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

শেবাচিম শিক্ষার্থীদের ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জ, আহত ৫০

আপডেট টাইম : ০২:৪২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০১৪