পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

খালেদা জিয়ার সঙ্গে সাবেক সরকারি কর্মকর্তাদের বৈঠক

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন সরকারের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি অংশ। যারা বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় সোয়া ১০ টার দিকে। এর আগে রাত নয়টা ১০ মিনিটে কার্যালয়ে আসেন খালেদা জিয়া।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ এস এম আবদুল হালিম, সাবিহ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার মুহম্মদ হায়দার আলী, এম এ কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

তবে বিএনপিকে সমর্থন করেন প্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওএসডি) এমন একটি অংশও এ বৈঠকে থাকার কথা ছিলো। কিন্তু চাকরিতে অসুবিধা হতে পারে এ কারণে তারা বৈঠকে অংশ নেননি।

বিএনপির গুলশান কার্যালয় সূত্রে জানা যায়, বৈঠকে অংশ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ওএসডি) এ কে এম জাহাঙ্গীরের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা সন্ধ্যায় গুলশান কার্যালয়ের দিকে আসলেও গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারির কারণে তারা চলে যান।

উল্লেখ্য, বর্তমান সরকারের ৯ মাসে ১৩৮ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ওএসডি করা কর্মকর্তাদের মধ্যে সচিব ১, অতিরিক্ত সচিব ১৪, যুগ্ম সচিব ৪১, উপসচিব ২২, সিনিয়র সহকারী সচিব ৫০ এবং সহকারী সচিব ১০ জন রয়েছেন। গত ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

খালেদা জিয়ার সঙ্গে সাবেক সরকারি কর্মকর্তাদের বৈঠক

আপডেট টাইম : ০৪:০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০১৪