পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ডেমরায় মাদকসহ ব্যবসায়ীকে গ্রেফতার

ফারুক আহাম্মেদ সুজন : ডেমরায় মো. গোলাম মোর্শেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৪৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শনিবার রাতে ডেমরার পূর্ব বক্সনগর এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

মোর্শেদ পূর্ববক্সনগর এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

পুলিশ ও র‌্যাব জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোর্শেদ নিজ বাড়িতে ফেনসিডিল বিক্রি শুরু করে। এ সময় র‌্যাব-১১’র একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উক্ত এলাকায় অভিযান চালায়। প্রায় দেড় ঘণ্টা অভিযানের পর র‌্যাবের টিম তার বাড়িতে ঢুকে মোর্শেদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ঘরের খাটের নিচ থেকে ১৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ বিষয়ে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, মোর্শেদ বেশ কয়েক বছর যাবত ডেমরা এলাকায় ইয়াবা, ফেনসিডিল, মদ, বিয়ারসহ বিভিন্ন প্রকার মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিল। বরাবরই সে মাদক সরবরাহ করে অন্যের মাধ্যমে বিক্রি করায়। কিন্তু এবার তাকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ডেমরায় মাদকসহ ব্যবসায়ীকে গ্রেফতার

আপডেট টাইম : ০২:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪