পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘আ. লীগকে ক্ষমতা থেকে টেনে-হিঁচড়ে নামাতে হবে’

ঢাকা : জনগণের সরকার প্রতিষ্ঠায় হারানো সহযোদ্ধাদের ঋণের শোধ নিতে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিকেল ৫টায় নয়াপল্টনে মহানগর বিএনপি’র কার্যালয়ে সবুজ বাগ থানা ছাত্রদলের সভাপতি মাহবুব হাসান সবুজ ও ২৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কাজী ফরহাদ হোসেনের সন্ধানের দাবিতে সবুজ বাগ থানার আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঘুম, হত্যা, খুন ও অপহরণ করে চিরদিন কেউ ক্ষমতায় টিকতে পারেনি এ সরকারও পারবে না। অতিদ্রুত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে দুর্বার অন্দোলন গড়ে তুলে তাদের পতন নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে মানবতাবিরোধী কর্মকাণ্ডে যাদের বিচার করা হচ্ছে তাদের অপরাধ আর বর্তমানে যারা ঘুম, খুন করছে তাদেরও অপরাধ সমান। তাই যারা ঘুম, হত্যা ও খুনের সঙ্গে জড়িত তাদেরকে মানবতাবিরোধী কর্মকাণ্ডের আওতায় এনে বিচার করা হবে। গণতন্ত্রের এ সংগ্রামে বিজয় সুনিশ্চিত।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘আ. লীগকে ক্ষমতা থেকে টেনে-হিঁচড়ে নামাতে হবে’

আপডেট টাইম : ০৩:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪