পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘শিগগিরই গ্লোবাল ইকোনমিতে বাংলাদেশ অবস্থান করে নেবে’

ঢাকা : জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, ইতিমধ্যেই আমাদের জিডিপি ৬ শতাংশের উপরে। সবক্ষেত্রে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের টার্গেট সহজেই পূরণ করতে পারবো। শিগগিরই বাংলাদেশ গ্লোবাল ইকোনমিতে একটা অবস্থান তৈরি করে নেবে।

সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিএমইএ আয়োজিত তিনদিনব্যাপী ঢাকা অ্যাপারেল সামিটের দ্বিতীয় দিনের নবম এবং শেষ সেশনে ‘সোশ্যাল ইমপ্যাক্ট: ক্যান আরএমজি সেক্টর হ্যাল্প বাংলাদেশ টু বিকাম এ মিডল ইনকাম কান্ট্রি’ শীর্ষক সেমিনার তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে শুধু মধ্যম আয়ের দেশ নয়। আমাদের অর্থনীতিতে একটা বিপ্লব ঘটবে।

তিনি আরো বলেন, মেয়েরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় অর্থনৈতিক সেক্টর আরএমজি। এই সেক্টরের ৮০ শতাংশ মেয়ে প্রতিনিয়ত অর্থনীতির চাকা সচল রাখছে। মালিকদের উচিত আগে গার্মেন্টসে নিরাপত্তা নিশ্চিত করা।

এই সেশনে মূলত অর্থনৈতিক স্বাধীনতা ও জীবনযাত্রার মানোন্নয়নে পোশাক শিল্পের ভূমিকা, নারীর ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন এবং মানব সম্পদ উন্নয়ন সূচকগুলো নিয়ে আলোচনা করা হয়। এই সেশনে আলোচনায় আসে বাংলাদেশের মতো একটি দেশে কীভাবে শ্রমনিবিড় পোশাক শিল্প জাতির ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যেখানে কিনা জনসংখ্যার আধিক্য আছে এবং এই জনসংখ্যাই দেশের প্রধান সম্পদ।

মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস রুবানা হকের সঞ্চালনায় এ সেশনে প্যানেল মেম্বার হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন, লন্ডনের জন্য ইউরোপিয়ান পার্লামেন্টের গ্রিণ মেম্বার জিন ল্যাম্বার্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহিদুল হক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, বিজিএমইএ’র সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, সিপিডি’র নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘শিগগিরই গ্লোবাল ইকোনমিতে বাংলাদেশ অবস্থান করে নেবে’

আপডেট টাইম : ০৪:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০১৪