অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ষষ্ঠ শ্রেণির কেমিস্ট এখন শ্রীঘরে!

ঢাকা : রাজধানীর বংশালের ধুনিয়ায় বাসা বাড়িতেই নকল ধনুষ্টংকারের ইনজেকশন তৈরির কারখানার এক মালিককে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। কারখানার মালিকের নাম আকবর হোসেন ভাষানী (৪০)। তিনি মাত্র ষষ্ঠ শ্রেণি পাস করে ওষুধ নকল করে বাজারজাত করে আসছেন।

সোমবার বিকেলে ৬ নম্বর খিলঘর রোড কসাই টোলি বংশালের বাসায় এই অভিযান চালায় র‌্যাব-১০।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা তাৎক্ষণিক অভিযুক্ত কারখানার মালিককে কারাদণ্ড দিয়েছেন। এসময় ওষুধ প্রশাসন অধিদফতরের প্রতিনিধি মাহমুব হোসেন উপস্থিত ছিলেন।

আনোয়ার পাশা জানান, কারখানাটিতে নামী দামী ব্র্যান্ডের নকল এন্টিবায়োটিক হৃদরোগসহ বিভিন্ন ওষুধ তৈরী করত আকবর হোসেন ভাষানী। তাকে হাতেনাতে ধরা হয়েছে। ভাষানী একহাজার টাকা মূল্যের ধনুষ্টংকারের ইনজেকশন বানাত ব্যথা নাশক ইনজেকশন এট্রোপাইন ইচ দিয়ে। এরপর তার উপর ধনুষ্টংকারের লেবেল লাগিয়ে দিত। গ্যাস্ট্র্রিকের ওষুধ এ্যানট্যাক দিয়ে হৃদরোগের ওষুধ স্টাকার বানিয়ে বাজারজাত করে আসছিল।

তিনি আরো জানান, শুধু পানি দিয়ে নাকের ড্রপ বানাচ্ছিল। এছাড়া ব্যথার ওষুধ রোলাক, এন্টিবায়োটিক, এজিথোমাইসিন নাকের ড্রপ বায়নোজলসহ মোট ৬ ধরনের ওষুধ তৈরি করছিল।

ম্যাজিস্ট্রেট বলেন, ‘অভিযুক্ত ভাষানী গত দুই বছর যাবৎ ঘরে বসেই নিখুঁতভাবে বিভিন্ন ওষুধ নকল করছেন। এসব ওষুধ মির্টফোডের পাইকারি বাজারের মাধ্যমে সারা দেশে বিক্রি করছিল। তার কাছে ওষুধ তৈরীর মোড়ক, লেবেল, ফয়েল বিভিন্ন উপকরণ ও যন্ত্রপাতি পাওয়া যায়। যে ওষুধ গুলো বাজারে বেশি চলে সে গুলোর ফয়েল পরিবর্তন নিয়ে ফয়েলের ভেতর কমদামের অন্য ওষুধ ভরে বাজারে ছাড়ছিল। ফলে এক রোগের চিকিৎসায় অন্য রোগের ওষুধ খেয়ে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

ষষ্ঠ শ্রেণির কেমিস্ট এখন শ্রীঘরে!

আপডেট টাইম : ০৫:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০১৪