অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বিএনপির টার্গেট ৫ জানুয়ারি

ঢাকা: ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের বছরপূর্তিতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি৷ গত এক বছরে নির্বাচন বয়কটকারী বিএনপি কার্যকর কোনো আন্দোলন গড়ে তুলতে না পারলেও, বছরপূর্তিতে সরকারকে বড় ধরনের ধাক্কা দিতে চায়৷

আগামী ১৮ ডিসেম্বর ঢাকায় সর্বদলী ছাত্র কনভেনশনের কর্মসূচি দিয়েছে দলটি। এই কনভেনশনের মূল সংগঠক হিসেবে কাজ করছেন ডাকসুর সাবেক ভিপি এবং ১৯৯০-এ এরশাদবিরোধী ছাত্র-গণআন্দোলনের সর্বদলী ছাত্র ঐক্যের অন্যতম নেতা আমান উল্লাহ আমান৷ তিনি এখন বিএনপি-র যুগ্ম মহাসচিব৷

সোমবার আমানুল্লাহ আমান জানান, ঢাকার এই কনভেনশনে বর্তমান এবং ‘৯০-এর ছাত্র নেতারা উপস্থিত থাকবেন৷ সেই কনভেনশনে প্রধান অতিথি হিসেবে সরকার পতনের রূপরেখা ঘোষণা করবেন খালেদা জিয়া৷ এছাড়া পরবর্তী আন্দোলনের দিক নির্দেশনাও দেবেন তিনি৷

জানা গেছে, ৫ জানুয়ারিকে সামনে রেখে আরো কিছু কর্মসূচি হাতে নিতে যাচ্ছে বিএনপি৷ তারা এর জন্য ইস্যু খুঁজছে৷ বিএনপি-র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে বলেছেন সরকার যদি তেল, গ্যাস বা বিদ্যুতের দাম বাড়ানোর চেষ্টা করে, তাহলে লাগাতার কর্মসূচি দেবে বিএনপি৷ আর তার মধ্যে হরতাল অবরোধও থাকতে পারে৷

৫ জানুয়ারি দেশকে অচল করে দিতে চায় বিএনপি৷ তার আগে এই ডিসেম্বরেই ঢাকা থেকে খুলনা, সিলেট ও চট্টগ্রাম অভিমুখে তিনটি রোডমার্চ কর্মসূচি করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ তবে তার দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি৷ ৫ জানুয়ারি রাজধানী ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়ার মতো পরিস্থিতি তৈরি করতে চায় বিএনপি৷ এ জন্য ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গেও আলাপ-আলোচনা চলছে৷

বিএনপি মনে করছে, ৫ জানুয়ারি যদি কর্মসূচি সফল করা যায়, তাহলে এরপর থেকে নেতা-কর্মীরাই মাঠে নেমে যাবেন৷ সে’জন্য ধারাবাহিক সরকারবিরোধী আন্দোলন কর্মসূচিও তৈরি করা হচ্ছে৷

বিএনপি-র চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, ‘‘বিএনপি এই ডিসেম্বরেই নানা কর্মসূচি দিয়ে এগিয়ে যাচ্ছে৷ ১৮ ডিসেম্বর ঢাকায় ছাত্র কনভেনশনের আগে, ১৩ ডিসেম্বর, নারায়ণগঞ্জে মহাসমাবেশের কর্মসূচি দেয়া হয়েছে৷ সেখানে খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন৷ এর আগে তিনি জেলায় জেলায় সফর করেছেন৷ ৫ জানুয়ারি আগেই যেকোনো সময় বড় ধরনের কর্মসূচির ঘোষণা দেবেন খালেদা জিয়া৷”

তিনি বলেন, “তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতা-কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে৷ সময় এলেই তারা মাঠে নামবনে৷”

শামসুজ্জামান দুদু-র আশঙ্কা, “পরিস্থিতি সামাল দিতে সরকার খালেদা জিয়াসহ বিএনপি-র শীর্ষ নেতাদের গ্রেফতারে ঝুঁকি নিতে পারে৷ তার আলামতও দেখা যাচ্ছে৷ বিশেষ করে সরকারি কর্মকর্তাদের সঙ্গে খালেদা জিয়ার কথিত বৈঠক নিয়ে জল ঘোলা করার চেষ্টা করছে সরকার৷”

তাই তিনি দাবি করেন, ‘‘খালেদা জিয়া কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেননি৷ তিনি সাবেক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন৷” সূত্র: ডিডব্লিউ

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

বিএনপির টার্গেট ৫ জানুয়ারি

আপডেট টাইম : ০৩:৪৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০১৪