অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

‘জলদস্যুতা, চোরাচালান দমনে কোস্টগার্ডকে আরো তৎপর হতে হবে’

পটুয়াখালী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুন্দরবন এলাকায় জলদস্যুতা দমন, চোরাচালানবিরোধী অভিযান, জাটকানিধন প্রতিরোধ এবং ইলিশ রক্ষায় কোস্টগার্ডকে আরও তৎপর হতে হবে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় পটুয়াখালী সদর উপজেলার দূর্গাপুর এলাকায় নির্মিত বাংলাদেশ কোস্টগার্ডের একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র ঘাঁটি সি জি বেইজ ‘অগ্রযাত্রা’র উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের ‘ব্লু ইকোনমি’র ধারণাকে বাস্তবে রূপ দিতে আমরা বদ্ধপরিকর। তাই দেশের সমুদ্র ও নৌপথ নিরাপদে রাখতে বাংলাদেশ কোস্টগার্ডকে আধুনিকায়ন করে এ বাহিনীকে দক্ষ ও শক্তিশালী করতে সব রকমের সহায়তা দেবে সরকার।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ভূ-খণ্ডের প্রায় সমপরিমাণ সমুদ্র এলাকা এবং এর সম্পদের ওপর আমাদের দাবি প্রতিষ্ঠিত হয়েছে। এই সম্পদ আহরণসহ সমুদ্র এলাকার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি।

তিনি আরো বলেন, স্থলভাগে সম্পদ সীমিত হওয়ার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো আমরাও সমুদ্র সম্পদ আহরণে অগ্রাধিকার দিয়েছি। বিশাল সমুদ্র সম্পদের পাশাপাশি সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনাও অর্থনৈতিকভাবে বেশ লাভজনক। বিপুল অর্থনৈতিক সম্ভাবনাময় এ ক্ষেত্রটির সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় আমরা সবকিছু করবো।

প্রধানমন্ত্রী বলেন, আমার বিশ্বাস সি জি বেইজ অগ্রযাত্রা বাংলাদেশ কোস্ট গার্ডের মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। উপকূলীয় অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে এই প্রশিক্ষণ ঘাটি ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, সমুদ্র পথকে নিরাপদে রেখে মৎস্য সম্পদ আহরণে উপকূলীয় জেলেদের নিরপত্তা নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে কোস্ট গার্ডের ভূমিকা অপরিসীম।

এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ কোস্টগার্ড’র মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. মকবুল হোসেনসহ বিভিন্ন সামরিক বেসামরিক কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

‘অগ্রযাত্রা’র উদ্ধোধনের পাশাপাশি পটুয়াখালী সার্ভার স্টেশনসহ আরো ৪টি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ভবন এবং ৮টি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। মধ্যাহ্ন ভোজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশে পটুয়াখালী ত্যাগ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

‘জলদস্যুতা, চোরাচালান দমনে কোস্টগার্ডকে আরো তৎপর হতে হবে’

আপডেট টাইম : ০৫:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০১৪