অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

খালেদা জিয়ার ধমকে সরকার পদত্যাগ করবে না: ইনু

কুষ্টিয়া: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জনগণ যদি আন্দোলন করে তবেই সরকার খোদা হাফেজ বলে বিদায় নেবে। কিন্তু খালেদা জিয়ার ধমকে নিয়মতান্ত্রিক সরকার পদত্যাগ করবে না।

শুক্রবার বেলা ১১টায় পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের শিক্ষক নিয়োগের পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন , সরকার মনে করে জঙ্গীবাদ কিছুটা দমন হলেও এখনও তারা নিশ্চিহ্ন হয়নি। ফলে বাংলাদেশকে ও মানুষের জান-মাল এবং ধর্মের নিরাপত্তা বিধানের জন্য জঙ্গীবাদের বিরুদ্ধে যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে, এবং কঠোরভাবে পরিচালিত হবে।

এসময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার প্রতি কোনো অত্যাচার করা হচ্ছে না। সরকার এবং প্রশাসন যদি স্বৈরাচার হতো এবং আইন নিজের হাতে তুলে নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতো তবে খালেদা জিয়ার তো দশবার ফাঁসি হয়ে যেত। বিএনপি নেতাকর্মীদের প্রতি অত্যাচার করা হচ্ছে এটি মিথ্যা কথা।

শুধু যখন খালেদা জিয়া আন্দোলনের হুংকার দিয়ে বোমা হাতে মানুষ লেলিয়ে দেয়, সেই মিছিলকে সর্তকতার সাথে দেখা হয় বলে জানান তিনি।

এ সময় ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও কলেজের শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ শিক্ষক-কর্মকর্তা কর্মচারীরা ও জাসদের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

খালেদা জিয়ার ধমকে সরকার পদত্যাগ করবে না: ইনু

আপডেট টাইম : ১২:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০১৪