পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

‘ক্ষমতাসীনদের পতন সময়ের ব্যাপার মাত্র’

ঢাকা : জনগণের অধিকার অবদমিত করে শুধুমাত্র জুলুম নির্যাতনের মাধ্যমে বর্তমান অবৈধভাবে চেপে বসা ক্ষমতাসীনদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু এবং তার স্ত্রী, দুই শিশু কন্যাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানিয়ে তিনি এই বিবৃতি দিয়েছেন।

দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি।

বিবৃতিতে বলা হয়, বর্তমান অবৈধ সরকার বিএনপির নেতা-কর্মীদেরকে হত্যা, গুম, অপহরণ, হামলা, মামলা ও জুলুম নির্যাতনসহ নানাবিধ দমনমূলক কার্যক্রম সারাদেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদকসহ তার স্ত্রী ও শিশু কন্যাদেরকে হত্যার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

বিবৃতিতে আরো বলা হয়- হত্যা, গুম চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে এদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন কোনদিনই পূরণ হবেনা।

মির্জা আলমগীর দুর্বৃত্তদের হাতে নিহত রফিকুল ইসলাম বাচ্চুসহ তার স্ত্রী ও কন্যাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

‘ক্ষমতাসীনদের পতন সময়ের ব্যাপার মাত্র’

আপডেট টাইম : ০৩:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০১৪