পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জাবি শিক্ষকের নতুন প্রজাপতি আবিষ্কার

জাবি : ‘হোয়াইট ইয়েলো-ব্রেসটেড ফ্লাট (White Yellow-breasted Flat)’ নামক নুতন প্রজাতির প্রজাপতি আবিষ্কার করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া লাউঞ্জে সংবাদ সম্মেলন করে নতুন এ প্রজাপতি সনাক্তের বিষয়ে প্রজাপতি গবেষক অধ্যাপক মনোয়ার জানান, গত ২৬ অক্টোবর বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত একটি প্রজেক্ট ‘আইইউসিএন আপডেটিং স্পেসিস রেডলিস্ট অব বাংলাদেশ (IUCN updating species redlist of Bangladesh)’ এর সাথে প্রজাপতি বিষয়ক গবেষণা দল নিয়ে প্রজাপতিটি সুন্দরবনের সুপতি থেকে সনাক্তকরণ করেন।

প্রজাপতির ডানার দৈর্ঘ্য ৩৫-৪৫ মিলিমিটার এবং ডানা দেখতে গাঢ় বাদামী ও সাদা রঙের। প্রজাপতিটি ঘন জঙ্গলের পাতার নীচে বসে। বাংলাদেশে এর জীবনচক্র ও অন্যান্য জৈবিক কার্যক্রম এখনও অজানা বলেও জানান তিনি।

তিনি আরো জানান, বাংলাদেশ ছাড়াও এ প্রজাপতি থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ভারতে কিছু পাওয়া যায়।

উল্লেখ্য, সুন্দরবন থেকে ৩৭ টি প্রজাতির প্রজাপতি আবিষ্কার করা হলেও নতুন এ প্রজাতি নিয়ে সুন্দরবনে প্রজাপতির প্রজাতি সংখ্যা ৩৮ টি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জাবি শিক্ষকের নতুন প্রজাপতি আবিষ্কার

আপডেট টাইম : ০৫:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪