অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সাতকানিয়ার বাদশা নিহত

চট্টগ্রাম : দক্ষিণ আফ্রিকার মোজাব্বিকে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার জয়নাল আবেদীন বাদশা নিহত হয়েছে।

নিহত বাদশা উপজেলার বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকান এলাকার কবির আহমদ সওদাগরের কনিষ্টপুত্র।

নিহতের বিষয়টি আফ্রিকার মোজাম্বিকে অবস্থারত সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ইসলামের পুত্র সাইফুল ইসলাম শীর্ষ নিউজকে নিশ্চিত করেছেন।

সাইফুল জানান, গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত এগারটা ও বাংলাদেশ সময় রাত তিনটার সময় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মোজাম্বিকের আলতারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে বাদশার মৃত্যুর খবর নিজ গ্রামে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মোজাম্বিক থেকে পাঠানো স্থিরচিত্রে দেখা যায়, বাদশার পেটে গুলির ক্ষত চিহ্ন রয়েছে।

সূত্রে প্রকাশ, বাজালিয়ার বুড়ির দোকান এলাকায় কবির আহমদ সওদাগরের কনিষ্টপুত্র জয়নাল আবেদীন বাদশা কয়েক বছর ধরেই আফ্রিকার মোজাম্বিকে অবস্থান করছিল। বাদশা কোরবানির ঈদের সময় বাড়িতে ছুটি কাটিয়ে প্রায় আড়াই মাস আগে আফ্রিকায় চলে যায়।

দেশে অবস্থানরত বাদশার বড় ভাই মোহাম্মদ ইউনুছ জানান, সেখানে (মোজাম্বিকে) তার বোনের স্বামীও রয়েছে। দ্রুত বাদশার লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সাতকানিয়ার বাদশা নিহত

আপডেট টাইম : ০৯:০৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০১৪