অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘খালেদাকে শাস্তি পেতেই হবে’ জঙ্গি নেত্রীর স্থান বাংলাদেশে হবে না : প্রধানমন্ত্রী

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ওই জঙ্গি নেত্রীর স্থান বাংলাদেশে হবে না।’

তিনি বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে সাধারণ মানুষকে হত্যা করছেন। তিনি মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলছেন। কোনোভাবেই এসব বরদাশত করা হবে না। নিজের কর্মকাণ্ডের শাস্তি তাকে পেতেই হবে।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন অনেক সজাগ। প্রতিটি এলাকায় মানুষের ওপর হামলা হচ্ছে। পরাজিত ইয়াহিয়ার চামচারা এই হামলা করছে। এরা কারা আপনারা জানেন।’

শনিবার বিকেলে ঐতিহাসিক ৭ মার্চের জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সোয়া ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভা শুরু হয়।

জনসভার সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশস্থলে এলে ঐতিহাসিক এ জনসভাটি শুরু হয়।

বিএনপি নেত্রী দেশের মানুষের শান্তি দেখতে পারেন না অভিযোগ করে তিনি বলেন, ‘এক বছর বাংলাদেশের মানুষ এখন শান্তিতে ছিল। বিএনপি নেত্রী আবার শুরু করেছেন। তিনি হরতাল ডাকেন, অবরোধ ডাকেন। তার কথা এখন কেউ শুনে না। জঙ্গিনেত্রীর নির্দেশ বাংলাদেশের মানুষ না মানায় আমি বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই।’

তিনি আরো বলেন, একাত্তরের পরাজিত শক্তির দোসররা আবার বাংলাদেশের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা মেরে সাধারণ মানুষ, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষকে হত্যা করছে।’

আন্দোলনের নামে বিএনপি জোটের নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, বিদেশি শক্তির মদদ পাবেন বলে বিএনপি চেয়ারপারসন আশা করলেও তারে সে আশা পূরণ হয়নি।

সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন; আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজুলল করিম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।

সভায় বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘খালেদাকে শাস্তি পেতেই হবে’ জঙ্গি নেত্রীর স্থান বাংলাদেশে হবে না : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০১৫