অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

শেখ হাসিনা ইয়াহিয়ার ভাষায় কথা বলছেন : কাদের সিদ্দিকী

ঢাকা : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, “বঙ্গবন্ধুর কন্যা হয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইয়াহিয়ার ভাষায় কথা বলছেন। এভাবে কথা বলা অন্তত তার শোভা পায় না। প্রশাসনের জোরে তিনি এমন কথা বলছেন।

তিনি বলেন, পুলিশ-মিলিটারীর উপর নির্ভর করে যদি ক্ষমতায় থাকা যেত তাহলে হুসেইন মুহম্মদ এরশাদ এখনও প্রেসিডেন্ট থাকতেন।”

সোমবার দেশে শান্তি প্রতিষ্ঠার দাবিতে মতিঝিলের ফুটপাতে অবস্থান কর্মসূচির ৪১ তম দিনে সংহতি প্রকাশ করতে আসা ব্যক্তিদের সাথে আলাপকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “দুই মাসেরও বেশি সময় ধরে অবরোধ চলছে। মানুষের কামাই-রুজি নেই। পেট্রলবোমার আতঙ্কে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ। এভাবে একটি দেশ চলতে পারে না। এমন দেশ দেখার জন্য একাত্তরে যুদ্ধ করিনি।”

এ সময় অবস্থান কর্মসূচির ৪১ তম দিনেও উপস্থিত ছিলেন, দলের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, যুবনেতা হাবিবুননবী সোহেল, মিঠুন সিদ্দিকী, ছাত্রনেতা রিফাতুল ইসলাম দীপ, কাওসার জামান খান, সাইফুল ইসলাম শিমুলসহ শতাধিক নেতাকর্মী বঙ্গবীরের সাথে অবস্থান করছেন।

উল্লেখ্য, অবরোধ প্রত্যাহার ও আলোচনায় বসে সমস্যা সমাধানের দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে ফুটপাথে অবস্থান কর্মসূচি পালন করছেন তিনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

শেখ হাসিনা ইয়াহিয়ার ভাষায় কথা বলছেন : কাদের সিদ্দিকী

আপডেট টাইম : ০২:৪২:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০১৫