পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

ডেস্ক : অ্যাডিলেডে মাহমুদুল্লাহ রিয়াদের রেকর্ডের দিনে বিশ্বকাপে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো মাশরাফি বাহিনী। টাইগাররা ইংল্যান্ডকে হারিয়েছে ১৫ রানের ব্যবধানে।

সোমবার অ্যাডিলেডে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডকে ২৭৫ রানের টার্গেট দেয় বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ১৩৮ বল খেলে সর্বোচ্চ ১০৩ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। এ ছাড়া ও মুশফিকুর রহিম ৮৯ রান, সৌম্য সরকার ৪০, সাব্বির ১৪ ও আরাফাত সানি ১৪ রান করেন।

খেলায় ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ দু’টি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে পড়ে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ২৬০ রানে বিধ্বস্ত হয় ইংলান্ড।

ইংলিশদের দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন বাটলার। এ ছাড়াও ৬৩ রান করেন ইয়ান বেল।

বাংলাদেশের পক্ষে চারটি উইকেট দখল করেন রুবেল হোসেন। এ ছাড়াও দু’টি করে উইকেট নেন মাশরাফি ও তাসকিন আহমেদ। ম্যাচ সেরা নির্বাচিত হন মাহমুদুল্লাহ রিয়াদ।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

আপডেট টাইম : ০৩:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০১৫