অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বাংলাদেশ ক্রিকেটদলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা : বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার অসামান্য গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

এছাড়াও বাংলাদেশ ক্রিকেট দলকে এক অভিনন্দন বার্তায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশ দলের কোন খেলোয়াড়ের সেঞ্চুরি লাভ করায় মাহমুদুল্লাহ রিয়াদকেও প্রধানমন্ত্রী বিশেষ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, অভিনন্দন বার্তায় ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলের ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। দেশ এবং দেশের বাইরে থাকা বাংলাদেশ ক্রিকেটের অগণিত ভক্তদের শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল সামনের ম্যাচগুলোতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। রয়েল বেঙ্গল টাইগারের অমিত তেজ ও অদম্য মনোবল নিয়ে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।

অ্যাডিলেডে অনুষ্ঠিত আজকের খেলায় ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মাশরাফি বাহিনী।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বাংলাদেশ ক্রিকেটদলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট টাইম : ০৩:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০১৫