অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের

এনায়েতপুরের তাঁত কারখানায় যমুনার পানি

মোঃ খালেদ হোসেন: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীতে এক সপ্তাহের অব্যাহত পানি বৃদ্ধিতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরসহ চরাঞ্চলের চার ইউনিয়নের প্রায় ৪৫ গ্রামের কয়েকশ’ পরিবারের ঘরবাড়িতে বন্যার পানি ডুকে পড়েছে। এছাড়া শতশত একর ফসলি জমি তলিয়ে গেছে। এদিকে তাঁতশিল্প সমৃদ্ধ এনায়েতপুর থানার প্রায় ১০টি গ্রামের নিচু তাঁত কারখানায় প্রবেশ করেছে বন্যার পানি। এসব এলকার মানুষের মাঝে তীব্র সঙ্কট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও ওষুদের। মাঠ ঘাট তলিয়ে যাওয়ায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। সরেজমিন দেখা গেছে, চৌহালী উপজেলার সদরের খাষকাউলিয়া উত্তর পাড়া, দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়া, উমারপুর ইউনিয়নের শৌলজানা, বাউশা, আগশিমুলিয়াসহ ১০টি গ্রাম বাঘুটিয়া ইউনিয়নের চরছলিমাবাদ ও চৌবাড়িয়াসহ প্রায় সাতটি গ্রাম, ঘোরজান ইউপির মুরাদপুর, ধীতপুর, কুয়েত পাড়াসহ প্রায় আটটি গ্রাম এবং স্থাল ইউপির সাতটি গ্রাম ও সদিয়া চাঁদপুর ইউপির আটটি গ্রামে বন্যার প্রানি প্রবেশ করেছে। এসব এলকার আবাদি জমি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও হাটবাজারে যাতায়াতের রাস্তা বন্যার পানিতে তলিয়ে গেছে। ফলে এলাকার বিভিন্ন পেশার মানুষের কর্মস্থলে যেতে তীব্র সমস্যার সম্মুখীন  হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষজন। বিশেষ করে এনায়েতপুর থানার গোপিনাথপুর, শিবপুর, খুকনী-রুপনাই, গোপালপুর, খামার গ্রাম ও বেতিলসহ কয়েকটি গ্রামের নিচু তাঁত কারখানায় বন্যার পানি প্রবেশ করায় শত শত তাঁত শ্রমিকের উপার্জন বন্ধ হয়ে গেছে। চৌহালী উপজেলা সদরের খাষকাউলিয়া দক্ষিণ পাড়ার রুহুল আমিন ও আব্দুল হাকিম জানান, একদিকে যমুনার ভাঙনে বাড়ি ঘর হারিয়ে দূরে আশ্রয় নিয়েছি সেখানে আবার বন্যার পানিতে থাকার ঘর তলিয়ে গেছে। কষ্ট আমাদের পিছু নিয়ে আছেই। এ পর্যন্ত কোন সরকারি-বেসরকারি ত্রাণ সহায়তা এলাকায় পৌঁছায়নি বলেও জানান তারা। চৌহালী উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী জানান, গত তিন দিনের বন্যায় যমুনা চরের কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। চৌহালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ত্রাণ সহায়তার জন্য বন্যার্তদের তালিকা করা হচ্ছে। বরাদ্দ এলেই বিতরণ করা হবে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসডিই শরিফুল ইসলাম সোমবার সকাল ১১টায় জানান, যমুনা নদীর চৌহালী পয়েন্টে ১২.১০ সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

এনায়েতপুরের তাঁত কারখানায় যমুনার পানি

আপডেট টাইম : ০৪:০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০১৪