পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ওবায়দুল কাদেরের সমাবেশ শেষে ককটেল বিস্ফোরণ

ফেনী : ফেনীতে সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সমাবেশ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে সমাবেশ স্থল শহরের ট্রাংক রোডের ১০ গজ দূরে সুপার মার্কেটের সামনে, এসএসকে সড়ক, পশ্চিম উকিলপাড়াসহ বিভিন্ন স্থানে ১০টি ককটেল বোমা বিস্ফোরিত হয়েছে। ট্রাংক রোডের বোমার আঘাতে ৩জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এই বোমাগুলো বিস্ফোরিত হয়।

পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করলেও কাউকে আটক করতে পারেনি।

এর আগে বৃহস্পতিবার বিকালে ফেনী ট্রাংক রোডের জিরোপয়েন্টে অনুষ্ঠিত ১৪দলের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।

সমাবেশে তিনি বলেন, ফেনীর তরুণ নেতা, উপজেলা চেয়ারম্যান একরাম হত্যার সাথে যারাই জড়িত থাকুন না কেন তাদের বিচার হবেই। আমরা জানি এ হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের নেতারাও জড়িত। তাদেরও বিচার হবে। কেউ এ খুনের মামলা থেকে রক্ষা পাবেন না।

তিনি আরো বলেন, ২০ দলের সন্ত্রাস ও পেট্রলবোমা হামলা যত বাড়ছে সংলাপের দরজা ততই বন্ধ হচ্ছে। যত ষড়যন্ত্রই হোক না কেনো দেশে কোনো অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ খুঁজছে। জনগণের শক্তিতে তারা বিশ্বাস করে না। আর তাই দুই মাস ধরে নাশকতা চালানোর পর নির্বাচন ও সংলাপের জন্য বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে। বিএনপি নেত্রী তার দলের দুই নেতাকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য বিদেশে পাঠিয়েছেন। সেখানে তারা জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন।

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, পার্বত্য মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী বীর বাহদুর এমপি, ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, ফেনীর সংরক্ষিত আসনের এমপি জাহানারা বেগম সুরমা, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, অ্যাডভোকেট আকরামুর জামান, খায়েরুল বাসার তপন, শুসেন চন্দ শীল, জুয়েল প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ওবায়দুল কাদেরের সমাবেশ শেষে ককটেল বিস্ফোরণ

আপডেট টাইম : ০৭:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫