পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

রাজধানীসহ সারাদেশে ৩২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা : রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষা, মহাসড়কের নিরাপত্তা ও এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় ৩২৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়।

আর শুক্রবার সকাল থেকে ১৬ প্লাটুন বিজিবি সদস্য এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য এবং ৬ প্লাটুন বিজিবি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে।

তিনি আরো জানান, সারাদেশে সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৭২ প্লাটুন, মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ৯৬ প্লাটুন এবং এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় ১২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

এ ছাড়া আরও ৫৮ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে মোহসিন রেজা জানান।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

রাজধানীসহ সারাদেশে ৩২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট টাইম : ১২:১৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০১৫