পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

ফের সংলাপে বসার আহ্বান জানাল জাতিসংঘ

ঢাকা : বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দকে সংলাপে বসা ও চলমান উত্তেজনা প্রশমন করার আহ্বান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব বান কি-মুনের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এ আহ্বান জানান।

বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময়ে জাতিসংঘের সংবাদ-সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে এ আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটকের পর তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।

উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে অস্কার ফার্নান্দেজ তারানকো বা জাতিসংঘের অন্য কোন প্রতিনিধিকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারেও জানতে চাওয়া হয় মুখপাত্রের কাছে।

এর উত্তরে জাতিসংঘের এ মুখপাত্র বলেন, বাংলাদেশে রাজনৈতিক সংলাপ ও দেশটিতে উত্তেজনা প্রশমনের জন্য আমরা যা বলেছি, সেটি পুনর্ব্যক্ত করা ব্যতীত আর নতুন কোন তথ্য নেই আমার কাছে। তবে এ ব্যাপারে তিনি আরও তথ্য দেয়ার চেষ্টা করবেন বলে উল্লেখ করেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ফের সংলাপে বসার আহ্বান জানাল জাতিসংঘ

আপডেট টাইম : ১২:২৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০১৫