পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভেঙে পড়ছে বাংলাদেশের অর্থনীতি

ঢাকা : বাংলাদেশের অর্থনীতি টালমাটাল অবস্থায় রয়েছে। বাণিজ্য প্রতিষ্ঠানগুলো ৯ই মার্চ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিতে ইতিমধ্যে ২১৭০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। রপ্তানিকারকরা বলছেন, রপ্তানি রাজস্ব গত অর্থবছরের তুলনায় কমেছে ৩০-৪০ শতাংশ।

এদিকে সরকার আর ২০ দলীয় জোট যথারীতি তাদের নিজস্ব অবস্থানে অনড়। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সঙ্কট নিরসনে উভয়পক্ষের মধ্যে সংলাপের আহ্বান জানালেও ক্ষমতাসীন দল এতে আগ্রহী নয়। শুক্রবার আল-জাজিরার এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঢাকা ভিত্তিক মানবাধিকর সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ৬ই জানুয়ারি বিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচি শুরু করার পর থেকে কমপক্ষে ১১২ জন নিহত হয়েছে (৩রা মার্চ পর্যন্ত)। এর মধ্যে পেট্রলবোমা হামলায় মৃত্যু হয়েছে ৭২ জনের। আর বাকি ৪০ জন নিহত হয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হেফাজতে। এদের বেশিরভাগই বিরোধী দলগুলোর কর্মী। পেট্রলবোমা হামলার শিকার হয়েছে প্রায় ১২০০ যানবাহন। বিরোধীরা এসব পেট্রলবোমা হামলার দায় অস্বীকার করেছে। তারা দোষারোপ করছে ক্ষমতাসীন দল সংশ্লিষ্ট কর্মীদের। ৫ই জানুয়ারি গত বছরের নির্বাচনের বছরপূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করার লক্ষ্যে ২০ দলীয় রাজনৈতিক জোট সমাবেশ করতে চেয়েছিল। ২০১৪’র ওই নির্বাচনের সমালোচনা করেছিল আন্তর্জাতিক সম্প্রদায়। ২০ দলীয় জোট নির্বাচনটি বর্জন করে। বিরোধী দলগুলোর প্রতিবাদ কর্মসূচির অনুমতি দেয়ার পরিবর্তে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বাংলাদেশি সরকার খালেদা জিয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে। গ্রেপ্তার করে বিরোধী জোটের অনেক নেতাকে। এর জবাবে খালেদা জিয়া ৬ই জানুয়ারি থেকে দেশব্যাপী অবরোধের ডাক দেয়।

ঢাকা ভিত্তিক সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, সকল শ্রেণী পর্যায়ের মানুষ, সকল খাতের স্টেকহোল্ডার প্রত্যেকেই রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামাজিক-মানসিক নিরাপত্তাহীনতা ছাড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। দেশি-বিদেশি বিনিয়োগ কমছে আর কমছে বৈদেশিক কাজের অর্ডার।

এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ হেলাল উদ্দিন আল-জাজিরাকে বলেন, হরতাল অবরোধে অর্থনীতিতে আনুমানিক দৈনিক আর্থিক ক্ষতি হচ্ছে ২৭০০ কোটি টাকা। বিজিএমইএ’র তথ্যমতে পোশাক শিল্পে প্রতিদিন ৩৭ কোটি ৫০ লাখ টাকা ক্ষতি হচ্ছে।

বিকেএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম আলি আল-জাজিরাকে বলেন, ২০১৪-২০১৫ অর্থবছরে রপ্তানি রাজস্বে আমরা ২৭০০ কোটি ডলারের টার্গেট হয়তো অর্জন নাও করতে পারি। আর তাহলে এটা হবে কয়েক বছরের মধ্যে প্রথম যে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প তাদের রপ্তানি রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হবে।

এদিকে সঙ্কট নিরসনে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের পক্ষ থেকে সরকার ও বিরোধীদের সংলাপে বসার আহ্বান জানানো হলেও ক্ষমতাসীন দল আগ্রহী নয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ গত দুই মাসের পেট্রলবোমা হামলা এবং অন্যান্য নৃশংসতাকে, নাশকতামূলক এবং সন্ত্রাসী কর্মকা- বলে অভিহিত করেছেন।

তিনি আল-জাজিরাকে বলেন, সরকার আর সন্ত্রাসীদের মধ্যে কোন সংলাপ হতে পারে না।

এদিকে অবরোধ ছাড়াও ২০ দলীয় জোট হরতাল পালন করে আসছে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ স্বাক্ষরকৃত সাম্প্রতিক এক বিবৃতিতে ২০ দলীয় জোট ২রা মার্চ থেকে ক্রসফায়ারের নামে বিরোধী সদস্যদের হত্যার নিন্দা, গণগ্রেপ্তারে প্রতিবাদ এবং গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার দাবি জানিয়ে হরতালের ডাক দিয়েছে। উভয়পক্ষই তাদের অবস্থানে অনড়। উদ্ভূত পরিস্থিতিতে দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে জনসাধারণের। দিনমজুর, ব্যবসায়ীসহ সব পেশাজীবী মানুষের জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বের হওয়া ছাড়া কোন উপায় নেই।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভেঙে পড়ছে বাংলাদেশের অর্থনীতি

আপডেট টাইম : ০৯:১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০১৫